ঢাকা     বুধবার   ২৭ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ১৩ ১৪৩৩ || ১০ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ঈদে পরীমনির প্রিয় রেসিপি ‘পায়েস’

রেসিপি ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৫, ২৭ মে ২০২৬   আপডেট: ১২:০২, ২৭ মে ২০২৬
ঈদে পরীমনির প্রিয় রেসিপি ‘পায়েস’

ঈদ মানেই আনন্দ, পরিবার আর সুস্বাদু খাবারের আয়োজন। আর বাঙালির উৎসবের টেবিলে মিষ্টান্ন হিসেবে পায়েসের কদর সবসময়ই আলাদা। ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমনিরও প্রিয় খাবারের তালিকায় রয়েছে ঘরোয়া স্বাদের ঐতিহ্যবাহী পায়েস। সহজ উপকরণে তৈরি এই মজাদার রেসিপি ঈদের দিনে এনে দিতে পারে বাড়তি আনন্দ।

উপকরণ
খাঁটি ফুল ক্রিম দুধ: দুই লিটার
মাওয়া অথবা খোয়া ক্ষীর: কোয়ার্টার কাপ
সরু চাল: ১০০ গ্রাম
দারচিনি: ১ ইঞ্চি
এলাচ: ৩টি
তেজপাতা: ২টি
চিনি: স্বাদমতো
 পেস্তা ও কাজুবাদাম কুচি: পরিমাণমতো
লবণ: সামান্য

আরো পড়ুন:

প্রথম ধাপ
প্রথমে সুগন্ধি পোলাও-এর চাল ভালো করে ধুয়ে চালের প্রায় দ্বিগুণ পানি দিয়ে ভিজিয়ে ৩০ মিনিটের জন্য রেখে দিতে হবে। তারপর একটি ভারী তেলযুক্ত পাত্রে মাঝারি আঁচে দুধ জ্বাল দিন। কম আঁচে দুধ ফুটিয়ে নেবেন। ২ লিটার দুধ জ্বাল করার পরে ১ লিটার হয়ে এলে দেবেন তেজপাতা, দারচিনি, এলাচ। 

দ্বিতীয় ধাপ
দুধ ফুটে ঘন হয়ে অর্ধেক হয়ে গেলে এর মধ্যে ভিজিয়ে রাখা চাল ছেড়ে দিন। এবারে দুধের সঙ্গে চাল দিয়ে অনবরত নেড়েচেড়ে নিন, এবার এতে এক চিমটি লবণ দিয়ে অনবরত নাড়তে হবে; যতক্ষণ পর্যন্ত চালে বলক না আসে। চালে বলক এলেই চুলার আঁচ কমিয়ে রাখুন। ৮০ ভাগ সেদ্ধ হয়ে এলেই এর সঙ্গে পরিমাণ অনুযায়ী চিনি মিশিয়ে নামিয়ে নিন। 

তৃতীয় ধাপ
চিনি গলে গেলে সব একসঙ্গে মিশিয়ে নেবেন। পায়েস ঠান্ডা হলে এমনিতেই ঘন হয়। তাই একটু তরল থাকা অবস্থায় চুলা থেকে নামিয়ে নেবেন। পরে বাকি বাদাম কুচি ছড়িয়ে দিলেই রেডি পায়েস।

ঢাকা/লিপি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়